কেন এই উদ্যোগ?
সাবিহা বিনতে লিপির জীবন বাঁচানোর মানবিক আবেদন
মাত্র তিন বছরের সন্তানকে রেখে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমানের স্ত্রী সাবিহা বিনতে লিপি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশের (এআইইউবি) আর্কিটেকচার বিভাগের স্প্রিং-২০১২ ব্যাচের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে Interstitial Lung Disease (ILD) নামের জটিল ও গুরুতর ফুসফুসের রোগে আক্রান্ত সাবিহার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে Double Lung Transplant বা উভয় ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। চিকিৎসা ও ট্রান্সপ্লান্ট মিলিয়ে এ জন্য প্রয়োজন প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ($১,৩০,০০০ USD)।
"তার এই ক্রান্তিকালীন সময়ে আমাদের ছোট্ট একটি সম্মিলিত প্রচেষ্টা হয়তো পারে একজন মাকে আবারও তার ছোট্ট সন্তানের কাছে ফিরিয়ে দিতে।"
স্বচ্ছ তহবিল সংগ্রহ
প্রতিটি অনুদান অ্যাডমিন যাচাই (Transaction ID মিলিয়ে) করার পরই মোট তহবিল ও দাতার তালিকায় যুক্ত হয়।